Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, হাসপাতাল পরিবর্তন

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, হাসপাতাল পরিবর্তন
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়রা গুরুতর আহত হিরো আলমকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি গণমাধ্যমকে জানান, 

ডাক্তাররা বলেছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনও সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই আমরা বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়।

আরও পড়ুন <<>> হিরো আলম হামলার শিকার রাজধানীর রামপুরায়

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। এমনকি তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন, তার মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা।

হিরো আলমের হঠাৎ এ হামলার ঘটনায় তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা