Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৪৩, ২৮ অক্টোবর ২০২৫

ডেঙ্গু কেড়ে নিলো তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর প্রাণ
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এ প্রতিষ্ঠান থেকেই একাধিকবার জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন। সাম্প্রতিক সময়ে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেন। এছাড়া এনটিভিতে প্রচারিত ‘কুরআনের আলো’ অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হন।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন হাফেজ ত্বকী। পরবর্তী বছরগুলোতে কুয়েত ও বাহরাইনেও তিনি শীর্ষস্থান অর্জন করে দেশের সুনাম বয়ে আনেন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। প্রথমে স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলেও পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

তরুণ এ প্রতিভাবান হাফেজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরআনপ্রেমী মহলে। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ তার জন্য দোয়া ও শোক প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার