Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ১৬ নভেম্বর ২০২৫

টিএসসি থেকে বিভিন্ন সড়কে ছাত্র জনতার উত্তাল স্লোগান

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মাফিয়া হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জাতীয় ছাত্রশক্তির ব্যানারে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। হাতে জ্বলন্ত মশাল নিয়ে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার বিচার দ্রুত সম্পন্ন করা ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলকারীরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও নৃশংস অপরাধের দায় কেউ এড়াতে পারবে না। ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলকে কেন্দ্র করে টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা