Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৮, ১৬ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনাল যে রায় দেবে, সরকার তা কার্যকর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনাল যে রায় দেবে, সরকার তা কার্যকর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় যাই হোক না কেন, তা কার্যকর করা হবে—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, দেশে আইনশৃঙ্খলার যে কোনও পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন <<>> হাসিনার মামলায় রায় সোমবার, সরাসরি দেখবে গোটা বিশ্ব

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। এ সময়ে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, আবার খারাপও নয়—মোটামুটি সন্তোষজনক বলা যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা