Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:২০, ১৩ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধ 

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
ফাইল ছবি

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মাফিয়া হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর দুপুরে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে এই তারিখ ঘোষণা করেন আদালত। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পরিকল্পিতভাবে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যাসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন। মামলায় প্রমাণ উপস্থাপন শেষে বিচারকরা রায়ের জন্য তারিখ ঘোষণা করেন।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদসহ একাধিক আইনজীবী। তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণিত অপরাধগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। তবে ট্রাইব্যুনাল জানিয়েছে, রায়ে প্রমাণ ও সাক্ষ্যনির্ভর বিশ্লেষণই হবে চূড়ান্ত বিবেচ্য বিষয়।

দেশজুড়ে এখন দৃষ্টি ১৭ নভেম্বরের দিকে—যেদিন ঘোষণা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ রায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা