Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:০২, ১৬ নভেম্বর ২০২৫

নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা

হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে সেনা চেয়েছে সুপ্রিম কোর্ট

হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে সেনা চেয়েছে সুপ্রিম কোর্ট
ছবি: সবার দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে। আগামী সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ঐতিহাসিক রায় ঘোষণা করবে। 

সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়, রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেনা মোতায়েন জরুরি বিবেচনায় দেখা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের কার্যক্রম, যেখানে বিশ্বের নজর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন <<>> হাসিনার মামলায় রায় সোমবার, সরাসরি দেখবে গোটা বিশ্ব

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। বেঞ্চের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

আরও পড়ুন <<>> ট্রাইব্যুনাল যে রায় দেবে, সরকার তা কার্যকর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ বা নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা