Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২৯ জানুয়ারি ২০২৬

রাজধানীতে জামায়াতের নারী নেত্রী কুপিয়ে আহত

রাজধানীতে জামায়াতের নারী নেত্রী কুপিয়ে আহত
ছবি: সংগৃহীত

রাজধানীতে নির্বাচনী গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী বলে জানিয়েছে দলীয় সূত্র।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারণার অংশ হিসেবে তারা ওই এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের কার্যক্রমে বাধা দেন এবং প্রার্থীকে চেনেন না বলে উসকানিমূলক মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও জানান, পরে একটি সরু গলির ভেতরে প্রবেশ করার পর হঠাৎ অজ্ঞাত একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় এবং দ্রুত পালিয়ে যায়। হামলাকারীর মুখ তিনি দেখতে পাননি বলে জানান।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতের কদমতলী থানা শাখার পক্ষ থেকে রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া হয়েছে।

এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান গণমাধ্যমকে বলেন, জামায়াতের একজন নারী কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের