Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ২১ জানুয়ারি ২০২৬

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে, আহত কয়েকজন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে, আহত কয়েকজন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক জানান, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় জামায়াতের কয়েকজন নেতা-কর্মী মসজিদের ভেতরে আশ্রয় নেন। পরে সেখানে তাদের আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

উপকমিশনার মইনুল হক আরও জানান, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন