Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ১০ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে চাঁদাবাজি রুখতে গিয়ে হামলার শিকার এনসিপি, আহত ৬

মোহাম্মদপুরে চাঁদাবাজি রুখতে গিয়ে হামলার শিকার এনসিপি, আহত ৬
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। দলটির দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব অভিযোগ করেন, এ হামলার নেতৃত্ব দেন চিহ্নিত সন্ত্রাসী মাহবুব আলম, যিনি সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে চলা অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে মঙ্গলবার (৮ জুলাই) এনসিপির একটি প্রতিনিধি দল অঞ্চল-৫ এর সিটি করপোরেশন কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে, ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ঘিরে ফেলে। পরে একটি কক্ষে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওন, সানীসহ আরও কয়েকজন। তাদের মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়া হয়। বর্তমানে আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এনসিপির দাবি, মাহবুব আলম দীর্ঘদিন ধরে মেয়র কার্যালয়ের ছত্রছায়ায় মোহাম্মদপুরে চাঁদা আদায়, টেন্ডার দখল ও দখলদারিত্ব চালিয়ে আসছেন। ৫ আগস্টের পর তার নেতৃত্বে একটি নতুন চাঁদাবাজ চক্র গড়ে ওঠে, যারা ব্যবসায়ীদের হুমকি দিয়ে নিয়মিত অর্থ আদায় করছে।

এর আগেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে মাহবুবের বিরুদ্ধে, তবে এসব ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেছে এনসিপি।

দলটি জানিয়েছে, কৃষি মার্কেটসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প