Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিচারককে এজলাস ত্যাগে বাধ্য করার ন্যাশনাল ল’ইয়ারর্স অ্যালায়েন্স এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিচারককে এজলাস ত্যাগে বাধ্য করার  ন্যাশনাল ল’ইয়ারর্স অ্যালায়েন্স এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
ফাইল ছবি

বরিশালে আদালত চলাকালে একজন বিচারককে এজলাস ত্যাগে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স। সংগঠনটি বলেছে, এ ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারিক কার্যক্রম চলার সময় কোনও বিচারককে হেনস্থা করা বা তাকে এজলাস ত্যাগে বাধ্য করা শুধু অপরাধই নয়, বরং রাষ্ট্রের বিচারিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার শামিল। এমন ঘটনা আদালতের মর্যাদা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে এবং বিচারকদের নির্ভয়ে দায়িত্ব পালনের পরিবেশ নষ্ট করে।

ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে দ্রুত ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আদালত অবমাননা এবং দণ্ডবিধির ৩৫৩ ও ২১৮ ধারাসহ সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

যদি কোনও নিবন্ধিত আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তার পেশাগত সনদ বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি জানানো হয়েছে। পাশাপাশি আদালত চত্বরে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির আহ্বায়ক এসএম আজমল হোসেন এবং সদস্য সচিব মুহা. এরশাদুল বারী খন্দকার বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিচারালয়ে পেশিশক্তির আস্ফালন বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক