Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২ জুন ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার হাম নিয়ন্ত্রণের সময়কার অভিজ্ঞতার চেয়েও বেশি দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম এবং হাসপাতালগুলোর প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের বেসরকারি হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষণ রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসকদের ভিজিট ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোগীদের শুধু ওষুধ ও খাবারের ব্যয় বহন করতে হবে। এছাড়া ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস এবং এডিস মশা নিয়ন্ত্রণে সারাদেশে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাদের মজুত পরিস্থিতির হালনাগাদ তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এ পর্যন্ত চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে সংক্রমণ শূন্যের কাছাকাছি পর্যায়ে রাখা যায়। এজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিয়মিত ওষুধ ছিটানো এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মশকনিধন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে ওঠা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ভারত থেকে আমদানি করা হয় এবং পরীক্ষাগারে এর মান যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। তবে কিছু ক্ষেত্রে স্প্রে কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যেখানে ওষুধের সঙ্গে কেরোসিন মেশানোর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো তদারকি করছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এতে করপোরেট খাতসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। তাই করোনা ও হাম মোকাবিলার মতো ডেঙ্গুর বিরুদ্ধেও সবাইকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল