Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ৩১ মে ২০২৬

আপডেট: ০২:০৮, ৩১ মে ২০২৬

ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার

ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসপাতালের এক ওয়ার্ড বয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতার ব্যক্তি নুর নবী (২০)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের মরহুম শহীদ শিকারীর ছেলে। বর্তমানে তিনি ডেমরার সারুলিয়া এলাকার শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকেলে হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসপাতালে অবস্থানরত আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুর নবী। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতাল ও আশপাশের লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করেন। পরে তাকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে একটি শিশু শিশুর সঙ্গে এমন জঘন্য অপরাধের চেষ্টা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে।

তিনি আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে নুর নবীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং ঘটনার সময়কার পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী