Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১১:২৪, ২৭ আগস্ট ২০২৬

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান। তারা নিজেদের মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। একপর্যায়ে স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্যও সতর্কতার সঙ্গে কাজ করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল
নেপালের বন্যার ভয়াবহতা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
নিভে গেছে প্রাণের প্রদীপ, নিভেনি নজরুলের আগুন
সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি