Sobar Desh | সবার দেশ পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ২৭ আগস্ট ২০২৬

দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল

দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন তারা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার নতুন বাজারের আল-মামুন সুপারমার্কেটের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা হাতে ঝাড়ু নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় অনেক ত্যাগী নেতাকে বাদ দেয়া হয়েছে। এ কারণে তারা নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এর আগে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকী উপজেলা শাখার ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদন রয়েছে।

নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহসভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্র থেকে নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন কমিটির নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পাগলা থেকে দুমকীর দিকে আসার সময় উত্তেজনা ছড়ায়। বঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ উপজেলা পরিষদের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার দিকে লেবুখালীর পাগলার মোড় এলাকায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা