Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ০১:৩২, ২৭ আগস্ট ২০২৬

সহায়তার বার্তা বাংলাদেশের

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে প্রয়োজনীয় যেকোনও ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ ঘনিষ্ঠভাবে নজর রাখছে। এ দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে ভয়াবহ এ দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার বলেছে, নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

এদিকে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। বুধবারের এ ভয়াবহ দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর দেশটিতে ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

নেপালের সীমান্তবর্তী এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার তৎপরতা আরও এগিয়ে গেলে হতাহতের প্রকৃত সংখ্যা বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা