আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান। মৃত্যুকালে মাহবুব আলী খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রোববার বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন মাহবুব আলী খান। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন যুক্ত থাকার পর ২০২২ সালের ১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর জেলার দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এ নেতা।
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মাহবুব আলী খান। সে অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার মৃত্যু হয়।
সবার দেশ/কেএম




























