Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৯ জুলাই ২০২৬

নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী 

নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী 
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনও ভদ্রলোক কখনও ওই দলের রাজনীতি করে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছুটা ছাড় দেয়ার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও বিভিন্ন এলাকায় হুমকি-ধামকি দেয়ার চেষ্টা করছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতীতে সিরাজগঞ্জে তার বাড়ির সামনে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে ভয়ভীতি প্রদর্শন করতো এবং বিভিন্নভাবে হুমকি দিতো। বর্তমানে তাদের প্রতি কিছুটা নমনীয়তা দেখানো হলেও এখন আবার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ‘আস্তান-মাস্তানরা’ মাথাচাড়া দিয়ে উঠছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন,

এ অবস্থার জন্য নিজেদেরও কিছু দায় রয়েছে। দলের যে ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখা প্রয়োজন ছিলো, তা সবসময় বজায় রাখা সম্ভব হয়নি। পাশাপাশি দলের ভেতর থেকেই কেউ কেউ গোপনে আওয়ামী লীগের লোকজনকে সমর্থন দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার অর্থ এ নয় যে তারা সাধারণ মানুষের চেয়ে বড় হয়ে গেছেন। বরং বর্তমান পরিস্থিতিকে যুদ্ধকালীন সময়ের মতো উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং দলের নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যে ত্যাগ ও সংগ্রাম করা হয়েছে, এখন সে ত্যাগের মূল্যায়নের সময় এসেছে। তবে অন্যায় বা অপকৌশলের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত কেউ রক্ষা পাবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং জাতীয় ঐক্যে বিশ্বাস করেন। তিনি প্রতিশোধের রাজনীতিতে আস্থা রাখেন না। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ ও শিক্ষার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক