Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ১০ অক্টোবর ২০২৬

গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গুলি করে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের এক অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন—বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তারা সবাই বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা।

গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় প্রতিষ্ঠানটিতে নগদ টাকার সংকট দেখা দেয়।

এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে নগদ টাকা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। বিকাশের ব্যালেন্সের বিনিময়ে ওই টাকা একটি প্রাইভেটকারে করে আনা হচ্ছিলো।

প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের কাচ ভেঙে ফেলে।

একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে। পরে গাড়িতে থাকা টাকার বস্তাগুলো নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিলো। ছিনতাইকারীরা তিনটি বস্তাই নিয়ে গেছে বলে জানা গেছে। তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। তবে ছিনতাই হওয়া অর্থের সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশকে খবর দেয়া হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল