Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১, ১৫ এপ্রিল ২০২৬

সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
ছবি: সংগৃহীত

দেশব্যাপী আজ বুধবার (১৫ এপ্রিল) শুরু হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর পুনরায় আয়োজন করা এ পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন একই সময়ে পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে। 

এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে অধিদফতর বিস্তারিত রুটিন প্রকাশ করে।

তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ তিন পার্বত্য জেলায় ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেয়া হচ্ছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকা, প্রবেশপত্র সঙ্গে আনা এবং নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

প্রায় ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী