Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ৮ এপ্রিল ২০২৬

স্বাধীন সচিবালয় ইস্যু

২৮ বিচারককে আইন মন্ত্রণালয়ের  শোকজ

২৮ বিচারককে আইন মন্ত্রণালয়ের  শোকজ
ফাইল ছবি

বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারি কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত প্রতিক্রিয়ার কারণে অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শিয়ে শোকজ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শোকজ চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সোশ্যাল মিডিয়ায় নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করেছেন। এটি অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।

চিঠিতে আরও উল্লেখ আছে, এ কর্মকাণ্ড বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর ধারা ২ (চ) (২) অনুযায়ী শৃঙ্খলার জন্য ক্ষতিকর, যা অসদাচরণের অন্তর্ভুক্ত। বিধি ৩ (২) অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক জানান, তারা কোনও বিতর্কিত মন্তব্য করেননি, বিষয়টি সরকারকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তারা আরও উল্লেখ করেছেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশসহ স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সম্প্রতি যে কোনও যৌথ প্রচেষ্টা আতঙ্ক সৃষ্টি করতেই এ শোকজ জারি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা