Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে শিক্ষায় নতুন সিদ্ধান্ত

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে।

জানা গেছে, জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস ভাগ করার চিন্তাভাবনা চলছে। নির্ধারিত দিনে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন, তবে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে যুক্ত হবে।

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর পরিকল্পনা নেয়া হচ্ছে। অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন এ পদ্ধতি চালু হলে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এ মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে এবং ভবিষ্যতে এটি একটি নিয়মিত মডেল হিসেবেও প্রতিষ্ঠা পেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা
২৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক বিজিবির
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস
দুবাই বন্দরে তেল ট্যাংকারে ইরানের হামলা
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ক্ষমা চেয়েও রক্ষা হয়নি—২ কোটি রুপি জরিমানা নাসিমের
৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল চলাচল
হরমুজ, যুদ্ধ সবই ছাড়তে রাজি ট্রাম্প!
স্ত্রীকে ১২০ জনের কাছে ‘বিক্রি’ করে জেলে ঠাঁই স্বামীর
মীর জাফরের বংশধরদের নাম বাদ ভোটার তালিকা থেকে
হাম আতঙ্কে খুলনা, হাসপাতালে ভর্তি ৭৯ শিশু
চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেফতার