Sobar Desh | সবার দেশ ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ১২ এপ্রিল ২০২৬

উপস্থিতি ৯২.৫০ শতাংশ 

ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনে অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগের ৩৩০ আসনের বিপরীতে আবেদনকারী ২ হাজার ৩৯ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন; উপস্থিতির হার দাঁড়ায় ৯২.৫০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ আজও বিভিন্ন পরীক্ষা-কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন। উপ-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী এ সময় সঙ্গে ছিলেন।

পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিলো। কর্তৃপক্ষের পাশাপাশি ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ তাদের স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড