Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১০ এপ্রিল ২০২৬

সাত কলেজ একীভূত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে ঢাকার উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পথ খুলে গেলো।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জারি করা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।

নতুন আইনের অধীনে রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—একটি একীভূত একাডেমিক কাঠামোর আওতায় আনা হবে।

আইনে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক নিয়োগ ও সনদ প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে।

সরকারের মতে, এ উদ্যোগের ফলে রাজধানীর উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বয় বাড়বে, শিক্ষার মান উন্নত হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে। তবে সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, এত বড় পরিসরের একীভূত কাঠামো বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতা, শিক্ষক সংকট ও অবকাঠামোগত চাপ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা