Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:০০, ৮ এপ্রিল ২০২৬

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।  

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। তখনো লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিলো। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেল চালকরা অতর্কিতে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন,  এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী