Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৩ অক্টোবর ২০২৬

সিজেএফডির অভিনন্দন

বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার

বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় সাংবাদিক দিদারুল আলম দিদারকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

সোমবার (১২ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম তাকে শুভেচ্ছা জানান।

বার্তায় সংগঠনটির নেতৃদ্বয় বলেন, সাংবাদিকতা পেশায় দিদারুল আলম দিদারের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতি তার এ অর্জন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিজেএফডির নেতারা বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বাসসের পরিচালনা বোর্ডে দিদারুল আলম দিদারের অন্তর্ভুক্তি সংস্থাটির কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও সময়োপযোগী করতে সহায়ক হবে বলে তারা প্রত্যাশা করেন। তার এ সাফল্যে সিজেএফডি পরিবার আনন্দিত ও গর্বিত বলেও উল্লেখ করেন তারা।

দিদারুল আলম দিদার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচিত নির্বাহী সদস্য। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিনন্দন বার্তায় সিজেএফডির নেতৃদ্বয় আরও আশা প্রকাশ করেন, দিদারুল আলম দিদারের মেধা, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব দেশের গণমাধ্যমের উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে ইতিবাচক অবদান রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির