Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১২ জুলাই ২০২৬

আপডেট: ০০:০১, ১২ জুলাই ২০২৬

কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
ফাইল ছবি

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ. ন. ম. কুদরাত-ই-খোদা (আজকের বসুন্ধরা) এবং সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব)। সহ-সভাপতি পদের দুটি আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন নাজমুল হক শ্যামল (দৈনিক নতুন সময়), মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা), সালাম ফারুক (আরটিভি)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শরীফুল ইসলাম (এশিয়ান দর্পন), সায়ীদ আবদুল মালিক (দৈনিক নয়া দিগন্ত) ও সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ)। যুগ্ম-সম্পাদক পদের দুটি আসনের জন্য লড়ছেন ফারজানা আফরিন (নিউজ নাউ বাংলা) এবং মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ)।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম মাসুম (বিজনেস বাংলাদেশ) ও নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানবকথা)। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জহির আলম সিকদার (দৈনিক আমাদের কণ্ঠ) এবং মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪)।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ইসলাম খান মামুন (দৈনিক নয়াদিন) এবং মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন শাহাদাত হোসেন (রাকিব) (ঢাকা পোস্ট), যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম (রেডিও ধ্বনি), আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুর মোহাম্মদ মিঠু (প্রতিদিনের বাংলাদেশ) এবং হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি)

তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন আবদুল হাকিম আবির (বাংলা ট্রিবিউন) এবং এ এফ এম রাসেল পাটোয়ারী ( দৈনিক একুশে সংবাদ)। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে সালমান (দৈনিক যুগান্তর) ও কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন)।

নির্বাহী সদস্য পদে পাঁচটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমল চৌধুরী (বেস্ট নিউজ), তাহমিনা আক্তার (শীর্ষ নিউজ), দিদারুল আলম দিদার (বাসস), মো. আবু তাহের (দৈনিক প্রভাত), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন) এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের কাছে ভোট ও সমর্থন চাইতে প্রচারণা শুরু করেছেন। নির্বাচনকে ঘিরে কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার মো. শরীফুল ইসলাম এবং নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। 

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল