Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

আদনানের বিরুদ্ধে শেয়ার মার্কেট কারসাজি ও মানিলন্ডারিং এর অভিযোগে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক। সংস্থাটির পক্ষে উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, এনআরবিসি ব্যাংক এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থেকে আদনান ইমাম অন্যদের সাথে যোগসাজশে শেয়ার বাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যায়। বর্ণিত অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপে কমিশনের অনুমোদন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা