Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ 

হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ 
ছবি: সবার দেশ

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ সহিংসতার প্রতিবাদী নানা স্লোগান শোনা যায়। পাশাপাশি রাজনৈতিক স্লোগানও দেন অংশগ্রহণকারীরা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির দাবি, হাতিয়ায় তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর
ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ
মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবর্তন হয়েছে শুধু ‘জয় থেকে জিন্দাবাদ’: নাহিদ ইসলাম
সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া