Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ীদের সংযমের আহ্বান আসিফ মাহমুদের

দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন। পোস্টে নির্বাচনে বিজয়ীদের উদ্দেশে তিনি সংযত থাকার আহ্বান জানান।

তিনি লেখেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষের ওপর নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।

এদিকে শুক্রবার রাতেই এনসিপির সদস্য সচিব আখতার হোসেন একই ধরনের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিকাল থেকে হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকিং করে এনসিপির নেতাকর্মীদের খুঁজে খুঁজে আক্রমণ করছে।

তার অভিযোগ, মারধর করে রক্তাক্ত করা হয়েছে কয়েকজনকে। একাধিক বাড়িঘরে ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটপাট এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমনকি বাড়িঘরে আগুন দেয়ার হুমকিও দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আকতার হোসেন তার পোস্টে আরও লেখেন, ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা