Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২২, ১৪ অক্টোবর ২০২৬

ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ

ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শারীরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে তার সুস্থতার কথা জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি বলেছেন, ড. ইউনূস ভালো আছেন এবং এ ঘটনায় তার কোনও ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে ড. ইউনূসের দুটি শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ লেখেন, জেএফকে বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই ছবিগুলো তোলা হয়েছিলো। পুরো যাত্রাপথে তিনি মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন লামিয়া। তার ভাষায়, তিনি একদম ভালো আছেন।

ঘটনার নিন্দা জানিয়ে লামিয়া মোরশেদ আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণে তাদের মানসিকতা ও কর্মকাণ্ডের ধরন প্রকাশ পেয়েছে। তবে এ ঘটনায় ড. ইউনূসের কোনও ক্ষতি হয়নি বলে তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে ঘটনার পর যারা খোঁজ নিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে চিৎকার-চেঁচামেচি ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজনকে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ড. ইউনূসের সফরসঙ্গীরা তার হুইলচেয়ার ঘুরিয়ে দ্রুত টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যান। এ সময় ওই ব্যক্তিরা পেছনে পেছনে গিয়ে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে থাকেন বলে ভিডিওতে দেখা যায়।

সফরসঙ্গীদের দ্রুত পদক্ষেপে ড. ইউনূস নিরাপদ স্থানে পৌঁছান। পরে লামিয়া মোরশেদের বক্তব্যে তার সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি সামনে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা