Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার
প্রতীকি ছবি

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের পর এক কিশোরীকে হত্যার আলোচিত মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১) ও জেলা পুলিশের যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন কোতালিচর হোসেন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

  • মোঃ এবাদুল্লাহ (৪০),
  • মোঃ আইয়ুব (৩০),
  • আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ আলী দেওয়ান (৬৫),
  • মোঃ ইমরান দেওয়ান (৩২)।

তারা সবাই মাধবদী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে স্থানীয় নূর মোহাম্মদ ওরফে নূরার প্রেমের সম্পর্ক ছিলো বলে অভিযোগ রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি রাতে তাকে ফুসলিয়ে কোতালিচর হোসেন বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন বিষয়টি পরিবার জানতে পারে। ঘটনার পর মেয়েটির বাবা স্থানীয়ভাবে বিচার চান এবং মহিষাসুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেয়ান–এর কাছে অভিযোগ দেন। অভিযোগ রয়েছে, আহম্মদ আলী দেয়ান ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিচার করার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনও কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো এলাকা ছাড়ার চাপ সৃষ্টি করেন।

এরপর ২৫ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তার বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কোতালিচর বড়ইতলা তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়।

পরদিন সকালে মহিষাশুরা ইউনিয়ন-এর কোতালিচর দড়িকান্দি এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ