Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছবি: সবার দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসায় এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতার মো.রুহুল আমিন (২৩) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে।  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস চলাকালীন মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিলো। ওই সময় মাদরাসার শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তিনি সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেয়া হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেফতার করা হয়। দায়ের হওয়া মামলায় আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর