Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৪, ৪ অক্টোবর ২০২৫

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেয়ার জন্য হুমকি প্রদান করে আসছিলো।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে  উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিলো। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে  কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই কিশোরী ও ধর্ষক আসাদুলকে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম