Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪১, ১৭ মার্চ ২০২৬

শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান

শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে যে শ্যামলাগাছি গ্রামের বাবলু ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই নিম্নমানের উপাদান ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গবাদিপশুর খাদ্য তৈরি করে আসছিলো। এ ধরনের খাদ্য গবাদিপশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণহানির সম্ভাবনার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিলো।

অভিযান চলাকালে লাইসেন্স ছাড়া কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশুখাদ্য আইন অনুযায়ী বাবলু ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেজাল ও মানহীন পশুখাদ্য পশুপালন খাতের জন্য বড় ধরনের হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভেজাল খাদ্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব