Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

র‍্যাবের জালে আটক হয়ে ‘সম্পৃক্ততার কথা স্বীকার’

শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার

শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার
ছবি: সবার দেশ

য়শোরের শার্শা উপজেলায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মশিউরকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রক্তাক্ত সেই রাত

নিহত আল-আমিন (৩০) উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ঘটনার পরদিন নিহতের পরিবার শার্শা থানায় হত্যা মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির জালে ধরা

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়। মোবাইল ট্র্যাকিং, কললিস্ট বিশ্লেষণ ও গোপন নজরদারির মাধ্যমে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগে মশিউরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপরই তাকে ধরতে মাঠে নামে র‍্যাবের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার ধলাইতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

‘সম্পৃক্ততার কথা স্বীকার’

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রহস্যের জট এখনো পুরো কাটেনি

তবে হত্যার পেছনের উদ্দেশ্য—পূর্ব শত্রুতা, আর্থিক বিরোধ নাকি অন্য কোনো কারণ—তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র উন্মোচন করা হবে।

এদিকে আল-আমিন হত্যার ঘটনায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে পুরো গাতিপাড়া গ্রামে  । দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা