Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের শার্শায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

যশোরের শার্শায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি কাটার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা পেশায় মাটি কাটা শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জাকির হোসেন ও আব্দুল কাদের ভিটার মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে আঘাত করলে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে  ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, জাকির হোসেনের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে বোমাগুলো অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ