Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫১, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০২:৫২, ১৮ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ারের অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম মুহাম্মদ ইউনুস। তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে, মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বা অশালীন রাজনৈতিক পোস্ট করা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এ প্রেক্ষাপটে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। পাশাপাশি, কেনো তার বিরুদ্ধে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না—সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান জানান, বিষয়টি তার নজরে আসার পরপরই ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থেকে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অশালীন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ পদক্ষেপকে শৃঙ্খলা রক্ষা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার