Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ১৯:৩২, ২০ মার্চ ২০২৬

কেজি দরে বিক্রি হয়ে গেল মুহূর্তেই

গাইবান্ধার ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিরল বাঘাইর

গাইবান্ধার ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বিরল বাঘাইর
ছবি: সবার দেশ

গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার ব্রহ্মপুত্র নদীতে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইর মাছ, যা ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, সকালে নদীতে জাল ফেললে এই বড় আকারের মাছটি ধরা পড়ে। ডাঙায় তোলার পরই মাছটি দেখতে ভিড় জমাতে শুরু করেন আশপাশের মানুষ। অনেকে শুধু দেখতেই আসেন, আবার অনেকে ঈদ উপলক্ষে পরিবারের জন্য মাছ কিনতে আগ্রহ প্রকাশ করেন।

পরে মাছটি স্থানীয় ঘাটে তোলা হলে সেখানে ডাক ওঠে এবং প্রায় এক লাখ টাকায় এটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া। শুরুতে মাছটি গাইবান্ধার পুরাতন বাজারে নেয়ার পরিকল্পনা থাকলেও, পরে এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে কামারজানি বাজারেই বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি শুরু করা হলে মুহূর্তের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। ঈদকে সামনে রেখে ভিন্ন স্বাদের মাছ খেতে আগ্রহী সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের সাধ্য অনুযায়ী মাছ কিনে নেন।

স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এ বছর এ প্রথম এত বড় বাঘাইর মাছ ধরা পড়েছে। অতীতে এমন বড় মাছ এ এলাকায় দেখা যায়নি। তিনি আশা প্রকাশ করেন, মাছটি খেয়ে এলাকার মানুষ সন্তুষ্টি পাবেন।

মাছের আড়ৎ নিয়ন্ত্রক সাবু মিয়া জানান, ঈদ উপলক্ষে এলাকার মানুষের কথা চিন্তা করেই মাছটি বাইরে না পাঠিয়ে স্থানীয়ভাবে বিক্রি করা হয়েছে। এতে মধ্যবিত্ত পরিবারগুলোও তুলনামূলক কম দামে এ বিরল মাছের স্বাদ নেয়ার সুযোগ পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী