Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০১:০৪, ১ মার্চ ২০২৬

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার 
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

শামসুন্নাহার রুমা উপজেলার চক গোবিন্দপুর এলাকার সোলায়মান মাস্টারের মেয়ে। তিনি স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীরা ওই শিক্ষিকার ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ সময় ঘরের ভেতরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেছেন, কে বা কারা শিক্ষিকার ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী