Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ২১ মার্চ ২০২৬

ঈদের ভিড়ে ভাসমান ব্রিজ ধসে চার শিশুর প্রাণহানি

ঈদের ভিড়ে ভাসমান ব্রিজ ধসে চার শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় চার শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান ড্রাম ব্রিজ হঠাৎ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত অস্থায়ী ড্রাম ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। এক পর্যায়ে অতিরিক্ত লোকজন একসঙ্গে ব্রিজে ওঠায় সেটি চাপ সহ্য করতে না পেরে ভেঙে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ব্রিজে থাকা বহু মানুষ পানিতে পড়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় অনেককে জীবিত উদ্ধার করা হলেও চার শিশুকে আর বাঁচানো যায়নি।

নিহতরা হলো— দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামণি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে মোতালেব (৬), একই এলাকার খাদিজা (১২) এবং বেলতলী গ্রামের হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ কেউ আছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা