Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৩:০০, ১৮ মার্চ ২০২৬

ধোঁয়ায় ঢেকে গেলো সড়ক

পটিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

পটিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় খড়ের আগুন থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁশি মোহন দাশ (৫০) লোহাগাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে খড়ে আগুন দেয়ার ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এবং দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। এতে দুটি ঈগল পরিবহনের বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময় মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির