Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ২৫ মার্চ ২০২৬

আলোচনা-সমালোচনা তুঙ্গে

দুই মিনিটের বক্তব্যে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন

দুই মিনিটের বক্তব্যে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন
ছবি: সংগৃহীত

রংপুরে একটি আলোচনা সভায় মাত্র দুই মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-কে ৫০ বারেরও বেশি ‘স্যার’ সম্বোধন করেছেন জেলা প্রশাসক এনামুল আহসান। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই জেলা প্রশাসক তার বক্তব্য দেন।

ভিডিওতে দেখা যায়, তিনি মন্ত্রীর উদ্দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবনা তুলে ধরেন এবং বক্তব্যের প্রতিটি অংশে বারবার ‘স্যার’ সম্বোধন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে এতবার একই সম্বোধন ব্যবহার করায় বিষয়টি নেটিজেনদের নজরে আসে এবং সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

সভায় উপস্থিত কয়েকজনের ভাষ্যমতে, জেলা প্রশাসকের বক্তব্যের ধরণ ও অতিরিক্ত সম্বোধন নিয়ে অনেকেই অস্বস্তি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া সভায় বিভিন্ন জেলার সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি নিয়ে প্রশাসনিক শিষ্টাচার ও বক্তব্য উপস্থাপনার ধরন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা