Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০৭, ২৬ মার্চ ২০২৬

পদ্মায় বাসডুবি: ২৬ লাশ উদ্ধার, অভিযান সাময়িক স্থগিত

পদ্মায় বাসডুবি: ২৬ লাশ উদ্ধার, অভিযান সাময়িক স্থগিত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় লাশ উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন করে কোনও নিখোঁজের তথ্য পাওয়া গেলে আবারও উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া সব লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, যদিও এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। তিনি জানান, উদ্ধার অভিযান আপাতত বন্ধ রাখা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার রাতেই ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুজনের লাশ বৃহস্পতিবার দুপুরে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশু। এ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা এলাকায় শোকের ছায়া আরও ঘনীভূত করেছে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

এ মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাট এলাকা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির