Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ২৯ মার্চ ২০২৬

ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট

উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ

উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের অন্তত আট জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে সংহতি জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির তেল নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের মতে, শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলবাহী লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় ওই তিনজনকে আটক করা হয়। অভিযোগ করা হয়, তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে তেল সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আটক শ্রমিকদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিবহন, কৃষি ও দৈনন্দিন কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা