Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ৭ মার্চ ২০২৫

১৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে জ্বালানি তেলের ডিপোতে আগুন

মণিরামপুরে জ্বালানি তেলের ডিপোতে আগুন
ছবি: সবার দেশ

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় একটি জ্বালানি তেলের ডিপোতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাজারের তাবাচ্ছুম এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। 

আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শামসুর রহমান (৫০) আগুনে দগ্ধ হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জ্বালানি তেল  ডিপোর মালিক আব্দুল হক জানান, বেলা সাড়ে ১০ টার দিকে ডিপোতে  কাজ করছিলেন ব্যবস্থাপক শামসুর রহমান। এসময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। যা মুহুর্তের মধ্যে দাউ দাউ করে চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে ব্যারেল ভর্তি কেরোসিন ও ডিজেল, গ্যাস সিলিন্ডার, একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা পুড়ে যাওয়াসহ ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শামসুর রহমান। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। 

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, যশোর, মণিরামপুর 
ও ঝিকরগাছার  ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য