Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ২৯ মার্চ ২০২৬

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য

ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য
ছবি: সবার দেশ

পবিত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে যশোরের সব উপজেলায়  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্কুল-কলেজে ফিরছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও অল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে, আবার কেউ মনোযোগ দিয়েছে পাঠদানে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্কুলের পরিবেশকে করে তুলেছে উৎসবমুখর।

শিক্ষকরা জানান, ঈদের ছুটির কারণে প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম হলেও শিক্ষার্থীদের মাঝে ফিরে আসার আনন্দ ছিলো চোখে পড়ার মতো। তারা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পাঠদান কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।

রোববার (২৯মার্চ)  সকালে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও একই চিত্র দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, নতুন পোশাকের উচ্ছ্বাস এবং পারিবারিক খোঁজখবর নেয়ার মধ্য দিয়ে কাটে তাদের প্রথম দিনের সময়।

সব মিলিয়ে ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্দীপনা ও আশাবাদ নিয়ে আবারও শুরু হলো শিক্ষার পথচলা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব