Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫০, ৩১ মার্চ ২০২৬

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে
ছবি: সবার দেশ

যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্কেন্দার আদালতে আত্মসমর্পন করেছে। সোমবার ৩০মার্চ তিনি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক শাহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এরআগে গত ৫ মার্চ একই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। 

এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন। শার্শা থানার এসআই বাবুল আক্তার তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে এস্কেন্দারকে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ৫ মার্চ রায় ঘোষনার পর সোমবার তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব