Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৪, ১৩ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

ভাঙ্গায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৩৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা এবং সেকেন মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আলমগীর শেখ (৪০), তিনি নেশারউদ্দিন শেখের ছেলে।

এ ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য এবং হাইওয়ে থানার পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। কয়েকজনের হাড় ভেঙে গেছে এবং কারও কারও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত