Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১৩:০৯, ২২ মার্চ ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
ছবি: সংগৃহীত

বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে পর্যটকবাহী একটি বাস। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি রাস্তায় চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ঘোষণা শোনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাচ্ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, বাসটির প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির