Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ১৪ মে ২০২৬

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সবার দেশ

বরগুনার আমতলী উপজেলার র খুরিয়ার খেয়াঘাট এলাকায় মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন মো. শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে স্থানীয়রা মনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রয় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের ছোট বোন শাহিনুর বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনোও শত্রুতা ছিলো না। কারা এমন নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে আমরা জানি না। আমরা খুনিদের বিচার চাই।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা